![]() |
২০ জুলাই ২০২৫, ১৭:২১ মিঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা মানবতার শত্রু, মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না। আজ রবিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত ও উদার গণতান্ত্রিক দেশ চায় বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন। সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। তারা নতুন বাংলাদেশ চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, খুন, হত্যা ও নির্যাতন থাকবে না। মানুষ স্বাধীনভাবে বাঁচবে।
তিনি বলেন, যারা গণঅভ্যুত্থান শহিদ হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। শহিদদের জন্য কিছু করতে না পারলে জাতি কখনো আমাদের ক্ষমা করবে না। নির্বাচন নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবে বলে আশা করি। গণতন্ত্রে ভিন্নমত থাকলে সবাইকে নিয়েই ‘রেইনবো নেশন’ গঠন করতে চায় বিএনপি।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :