2026-03-23 11:30:17 pm

মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে যাত্রা শুরু পাঁচ নভোচারীর

www.jagrotabangla.com

মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে যাত্রা শুরু পাঁচ নভোচারীর

০৯ আগষ্ট ২০২৫, ১৭:১২ মিঃ

মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে যাত্রা শুরু পাঁচ নভোচারীর

প্রায় পাঁচ মাস অবস্থানের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে (আইএসএস) পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করেছেন পাঁচ নভোচারী। তারা স্পেসএক্সের ক্যাপসুলে চড়ে পৃথিবীর দিকে আসছেন।

যুক্তরাষ্ট্রের অ্যান ম্যাকক্লেইন ও নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেস্কভ প্রায় ১৭ ঘণ্টা ক্যাপসুলে ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৩৩ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে তাদের অবতরণের কথা রয়েছে।

এই প্রত্যাবর্তন নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম-এর আওতায় আইএসএস-এ পাঠানো ১০ম ক্রু রোটেশন মিশনের সমাপ্তি ঘটাবে। মহাকাশ শাটল যুগের পর এই কর্মসূচি শুরু হয়, যেখানে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে মহাকাশ মিশন পরিচালিত হচ্ছে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে প্রবল গতিতে ফেরার সময় বায়ুমণ্ডলে প্রবেশ এবং বিশাল প্যারাসুট খোলার মাধ্যমে গতি কমিয়ে নরমভাবে সমুদ্রপৃষ্ঠে অবতরণ করানো হবে।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :