![]() |
২৬ মে ২০২৫, ১৭:৫৩ মিঃ
ফিফা উইমেন্স ইন্টারন্যাশনাল ম্যাচ উইন্ডোর অংশ হিসেবে ত্রিদেশীয় প্রীতি সিরিজ খেলতে জর্ডানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন তারা।
জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিতব্য এই সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ, স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়া। তিন দলের এই প্রীতি সিরিজটি বাংলাদেশ দলের জন্য আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ার এর প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামী ৩১ মে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে। কাগজে-কলমে শক্তিমত্তায় জর্ডান ও ইন্দোনেশিয়া কিছুটা এগিয়ে থাকলেও, নিজেদের সেরা খেলাটাই মাঠে তুলে ধরতে চায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
গতকাল রবিবার ত্রিদেশীয় সিরিজের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই স্কোয়াডে রাখা হয়নি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ৫ ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাৎসুশিমা সুমাইকে।
বাংলাদেশ স্কোয়াড
রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, আফঈদা খন্দকার, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, সুলতানা, মেঘলা রানী রায়, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, ফেরদৌসি আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মারদি।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :