2026-03-23 09:51:27 pm

লুকা মদ্রিচের গোলে জয় পেল এসি মিলান

www.jagrotabangla.com

লুকা মদ্রিচের গোলে জয় পেল এসি মিলান

১৫ সেপ্টেম্বার ২০২৫, ১৩:২০ মিঃ

লুকা মদ্রিচের গোলে জয় পেল এসি মিলান

বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় জয় পেল তারা। সান সিরোয় রবিবার রাতে সেরি আর ম্যাচে এসি মিলানের জার্সিতে গোল করেন লুকা মদ্রিচ। চতুর্থ ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন ৪০ বছর বয়সী ক্রোয়াট তারকা।

ম্যাচে পজেশনে পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় স্বাগতিকরা। গোলের জন্য তাদের ১৪ শটের তিনটি ছিল লক্ষ্যে। বোলোনিয়ার পাঁচ শটের একটিও লক্ষ্যে ছিল না।

৬১তম মিনিটে গোলটি করেন মদ্রিচ। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন আলেক্সিস সালেমাকেরস। সামনে প্রতিপক্ষের ডিফেন্ডার থাকায় তিনি পাস দেন বক্সের মাঝামাঝি। ছুটে গিয়ে প্রথম স্পর্শে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

রিয়াল মাদ্রিদে সফল অধ্যায়ের ইতি টেনে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে এসি মিলানে যোগ দেন মদ্রিচ। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম তিন ম্যাচে একটি অ্যাসিস্ট করার পর এবার গোলের দেখা পেলেন তিনি।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :