2026-03-23 09:44:47 pm

তুরস্ক সফরে গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

www.jagrotabangla.com

তুরস্ক সফরে গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

০১ অক্টোবার ২০২৫, ১৬:৩২ মিঃ

তুরস্ক সফরে গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারি সফরে তুরস্ক গেছেন। বুধবার, ১ অক্টোবর ২০২৫ তারিখে তিনি ঢাকাস্থ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন।

তুরস্কের বিমান বাহিনী প্রধানের (Commander, Turkish Air Force) আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। ১ থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে এই সফর।

সফরকালে তিনি তুরস্কের বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেবেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণ বিষয়ক বিষয়াদি গুরুত্ব পাবে।

এছাড়া, এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান সফরকালে Turkish Aerospace Industriesসহ তুরস্কের বিভিন্ন সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। বিমান বাহিনী প্রধান আগামী ৬ অক্টোবর ২০২৫ তারিখে দেশে ফিরে আসবেন।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :