2026-03-23 08:26:29 pm

অ্যাশেজের আগে আরও এক বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

www.jagrotabangla.com

অ্যাশেজের আগে আরও এক বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

১৫ নভেম্বার ২০২৫, ১৭:৫২ মিঃ

অ্যাশেজের আগে আরও এক বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

একের পর এক চোটে জর্জরিত অস্ট্রেলিয়া দল। এবার অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার জশ হ্যাজলউড। হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘বুধবারের প্রাথমিক স্ক্যানে কোনো মাংসপেশির চোট ধরা পড়েনি। তবে আজ করা ফলো-আপ ইমেজিংয়ে চোট নিশ্চিত হয়েছে।’

এর ফলে পার্থ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড প্রথম টেস্টে খেলতে পারছেন না হ্যাজলউড। হ্যামস্ট্রিংয়ে ধারাবাহিক টান ও অস্বস্তি অনুভব করায় টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে চোটে পড়ে ছিটকে যান শন অ্যাবট এবং অধিনায়ক প্যাট কামিন্স। হ্যাজলউডের চোটে ব্রেন্ডন ডগেটের অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি অভিজ্ঞ মাইকেল নেসার দলে যোগ হয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রথম অ্যাশেজ টেস্টের হালনাগাদ স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :