23 March 2026, 06:33:32 PM, অনলাইন সংস্করণ

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০১:০৫ অপরাহ্ণ

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
16px

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে আজ সকালে উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দুইটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে উভয় দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, শিক্ষা, পর্যটন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ - জাতীয়