23 March 2026, 08:12:26 PM, অনলাইন সংস্করণ

যৌথ অঞ্চলে তেলের খনি পেল সৌদি আরব ও কুয়েত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ

যৌথ অঞ্চলে তেলের খনি পেল সৌদি আরব ও কুয়েত
16px

সীমান্তবর্তী যৌথ অঞ্চলে গুরুত্বপূর্ণ তেলের খনি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কুয়েত। দুই দেশ যৌথভাবেই এ ঘোষণা দিয়েছে।

সোমবার সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালে সৌদি ও কুয়েত যৌথ উৎপাদন কার্যক্রম শুরু করে। এরপর এবারই প্রথম দুই দেশ যৌথভাবে নতুন তেলের খনি পেল।

নতুন খনিটির সন্ধান মিলেছে উত্তর ওয়াফরার পাঁচ কিলোমিটার দূরের উত্তর ওয়াফরা ওয়ারা-বুরগান তেলক্ষেত্রে।

সৌদি ও কুয়েত বিশ্বব্যাপী তেল রফতানির নির্ভরযোগ্য দেশ হিসেবে পরিচিত। নতুন তেলক্ষেত্র পাওয়ার মাধ্যমে এ নির্ভরতা জোরদার হবে বলে জানিয়েছে তারা। নতুন তেলক্ষেত্রটি বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে সৌদি কুয়েত বলেছে এটি তাদের জ্বালানি নিরাপত্তা ও উৎপাদনের সক্ষমতা বাড়াবে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক